ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৫:৪০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

কাল থেকে বাজারে মিলবে রাজশাহীর আম 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাজারে নিরাপদ ও পরিপক্ক আম নিশ্চিত করতে গাছ থেকে আম নামানোর সময়সূচি নির্ধারণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রসাসনের সভাকক্ষে সংবাদ সম্মলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত জেল প্রসাশক শরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাল শুক্রবার (১৩ মে) থেকে শুরু হয়ে আম নামানো মৌসুম চলবে ২০ আগস্ট পর্যন্ত।

মূলত আগামী ১৩ মে থেকে তিন ধাপে পর্যায়ক্রমে ২০ মে গোপালভোগ, ২৫ মে লক্ষণভোগ, ২৫ মে রানিপছন্দ, ২৮ মে খিরসাপাত-হিমসাগর, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গোলমতী, ২০ আগস্ট ইলমতি আম নামাতে পারবেন আম চাষিরা।

এ সময় সংবাদ সম্মলনে জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহীতে এ বছর ১৮ হাজার হেক্টর জমিতে থাকা বাগান থেকে দুই লাখ ১৬ হাজার টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।